Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রবিবার জামায়াতের হরতাল

Hortalমৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন (পুনর্বিবেচনা) খারিজ হওয়ায় সারা দেশে রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে দলটি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ এ হরতালের ডাক দেন। এ ছাড়া শুক্রবার দেশব্যাপী দোয়া পালন ও শনিবার বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে নিজামীর বিরুদ্ধে আপিল বিভাগের মৃত্যুদণ্ডই বহাল থাকল।

নিয়ম অনুযায়ী, নিজামী এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। এ বিষয়টির নিষ্পত্তি হলেই তার দণ্ড কার্যকর করা হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন।

Leave A Reply

Your email address will not be published.