Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রমজানে অফিসের সময় পরিবর্তন: অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

নিজস্ব প্রতিনিধি:  পবিত্র রমজান মাসে সরকারি অফিস-আদালতের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সময় সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং সংশ্ল্লিষ্ট সচিবেরা এতে উপস্থিত ছিলেন।
বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া একট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট কাজে বিরতি থাকবে। রমজানের ছাড়া সাধারণত সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম।

Leave A Reply

Your email address will not be published.