Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নরসিংদীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ’র মানববন্ধন অনুষ্ঠিত

Picture-1

রেজাউল করিম, নরসিংদী: নরসিংদীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ (বিকপ) এর দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যেগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট বুধবার নরসিংদী ডিসি রোডে স্থানীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে জেলার ৬টি উপজেলার বেসরকারি কিন্ডার গার্টেনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা অংশগ্রহন করেছেন। নরসিংদী জেলা কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. হাজী আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিশাল এক মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী পৌর কাউন্সিলর ইয়াছমিন সুলতানা তৃণা, নরসিংদী জেলা কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি মমতাজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম স্বপন, রায়পুরা উপজেলা কিন্ডার গার্টের এসোসিয়েশনের সভাপতি মো. রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান ও জেলা কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম আমান, শিক্ষক নেতা আলাউদ্দিন সরকার, বাহারুল হক সরকার, নরসিংদী পৌর কাউন্সিলর ইঞ্জি. মো. এ.কে.এম ফজলুল হক লিটন, মো. মোমেন সরকার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.