Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রসিক নব-নির্বাচিত মেয়র মোস্তফাকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা

আমিরুল ইসলাম রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র জাপার মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ক্লাব রংপুর।
শনিবার রাত ৯টায় নগরীর খামার মোড়স্থ মেয়র মোস্তফার প্রধান নির্বাচনী কার্যালয়ে ফলেল শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি মো. হালিম আনছারী ও সম্পাদক শাহ বায়েজীদ আহম্মেদ।
এসয় উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সহ সভাপতি শফিউল করিম শফিক, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, দপ্তর সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক বাদশা ওসমানী, সাহিত্য সম্পদক হারুন অর রশিদ সোহেল, কার্যকরী সদস্য হারুন অর রশিদ, আশিকুর রহমান আশিক, আমিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, সদস্য সরকার মাজাহারুল মান্নান, শীতুজ্জামান শীতু, শাহ রায়হান বারী, শরীফুজ্জামান ইকবাল সুমন, নুরহাসান চানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মোস্তফা গত ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লাঙ্গল প্রতীক নিয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন।

Leave A Reply

Your email address will not be published.