Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রসিক ২৮নং ওয়ার্ড কাউন্সিলরকে হেযবুত তওহীদ রংপুর শাখার শুভেচ্ছা জ্ঞাপন

রংপুর প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. রহমতুল্লাহ বাবলা ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. ফরিদা কালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সদর শাখা হেযবুত তওহীদ, রংপুর।
রবিবার সন্ধায় নগরীর চকবাজার দোকান মালিক সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হেযবুত তওহীদ ২৮নং ওয়ার্ড শাখার সভাপতি মো. জেবালুর রহমান বিপ্লব।
এসয় উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদ জেলা শাখার সদস্য মো. আমিনুল ইসলাম, হেযবুত তওহীদ ২৮নং ওয়ার্ড শাখার সহ সাধারণ সম্পাদক মো. রবিউদ্দিন,সদস্য আবিয়াজ রহমান সাগর, জয়নাল আবেদীন জনি, বেলাল উদ্দিন, হেলাল মিয়া, আরিফ হোসেন, জোবায়ের হোসেনসহ ২৮নং ওয়ার্ড শাখার সদস্যবৃন্দ।
বাবলা গত ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ঘড়ি প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।
সকলের সহযোগিতা নিয়ে নগরীর বিদ্যাপিঠ এলাকা ২৮নং ওয়ার্ডকে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক মুক্ত একটি মডেল ওয়ার্ড গড়ার প্রত্যায়ে নিঃস্বার্থ ভাবে কাজ করবেন বলে জানান নব-নির্বাচিত কাউন্সিলর বাবলা।

Leave A Reply

Your email address will not be published.