Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রসুনের কিছু অসাধারণ গুণ

রসুনেশুধু রান্নার স্বাদ বাড়ানোই নয়, রসুনের রয়েছে আরো অনেক গুণ। প্রতিদিন পরিমিত মাত্রায় কাঁচা রসুন খাওয়ার অভ্যাসে শরীর থাকবে রোগমুক্ত। সেলেনিয়াম ও ভিটামিন সি’র অন্যতম উৎস রসুন। চলুন জেনে নেয়া যাক রসুনের পাঁচটি গুণ সম্পর্কে-

১. রসুন রক্তকে পাতলা করতে সাহায্য করে। ফলে, রক্ত ঘন হওয়া এবং তা থেকে সৃষ্ট মারাত্মক নানা সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়।

২. রসুনে রয়েছে শরীরকে বিষমুক্ত করার উপাদান। শরীর থেকে কার্যকরভাবে বিষাক্ত উপাদান ও বর্জ্য বের করতে ও শরীরকে পরিশুদ্ধ করতে কাজ করে রসুন।

৩. বিভিন্ন গবেষণায় দেখা গেছে, রসুন কোলেস্টেরোল কমায়, রক্ত পরিশুদ্ধ করে ও রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

৪. রসুনে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। ফলে, যে কোন ধরনের সাধারণ বা জটিল সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুলাংশে কমে যায়।

৫. রসুনে অ্যালাইল সালফার উপাদান থাকার ফলে ক্যান্সার কোষ বৃদ্ধি প্রক্রিয়া অনেকটাই মন্থর হয়ে যায়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.