Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

 রসুলের (সা.) ব্যঙ্গচিত্র চায় না ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক:

শার্লি এবদোর দপ্তরে প্রাণঘাতী আক্রমণের পর আলোচনা শুরু ফ্রান্সে। বিষয়, সংবাদপত্র বা অন্যান্য পত্রিকায় এমন সংবেদনশীল ব্যঙ্গচিত্র প্রকাশের যৌক্তিকতা। এই নিয়ে সমীক্ষাও শুরু করেছে এক সংস্থা। সমীক্ষায় পাওয়া ফরাসি নাগরিকদের মানসিকতা কিন্তু একেবারেই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে যায়নি। প্রায় অর্ধেক ফরাসিই মনে করেছেন, ধর্মশ্বিাসে আঘাত দেওয়া এমন ব্যঙ্গচিত্র প্রকাশ অর্থহীন। রসুলের (সা.) ব্যঙ্গচিত্র ছাপলে যদি ইসলামি আদর্শে বিশ্বাসী মানুষদের ধর্মীয় চেতনায় আঘাত লাগে, তবে তা না ছাপাই ভালো- এমনই মত প্রকাশ করেছেন সমীক্ষা নেওয়া ফরাসিরদের ৪২ শতাংশই। ৫০ শতাংশের মত, ইন্টারনেটে ‘যেমন তেমন’ মন্তব্য প্রকাশের ওপর লাগাম দেওয়া হোক। তবে, ধর্মীয় সংবেদনশীলতায় আঘাত দেওয়ার বিরোধিতা করলেও ফ্রান্সের মানুষ কিন্তু মোটেই ধর্মের নামে নাশকতা চালানোর পক্ষে মত দেননি। যাদের ওপর সমীক্ষা নেওয়া হয়েছে, তাদের মধ্যে ৮১ শতাংশই জানিয়েছেন, ফ্রান্সে বসবাসকারীদের মধ্যে যারা পশ্চিম এশিয়ার জিহাদে অংশ নিতে সিরিয়া বা ইরাকে গিয়েছেন তাদের ফরাসি নাগরিকত্ব কেড়ে নেওয়া হোক। ৫৭ শতাংশ জানিয়েছেন, উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় ফরাসি হস্তক্ষেপ বন্ধ হোক। শার্লি এবদোর দপ্তরে হামলার পরের সপ্তাহে প্রকাশিত পত্রিকার প্রচ্ছদে নতুন করে রসুলের (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশ করা নিয়ে ওই পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন এক সৌদি ধর্মীয় নেতা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন নামে এক সংগঠনের প্রধান ও সৌদি আরবের প্রাক্তন সংস্কৃতিমন্ত্রী আইয়াদ মদানি।

Leave A Reply

Your email address will not be published.