Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীতে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

hijack picস্টাফ রিপোর্টার:
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় মিন্টু নামে এক চালককে কুপিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত কাল সকাল ১১টার দিকে লালমাটিয়া থেকে গুরুতর আহত অবস্থায় চালক মিন্টুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র জানান, মিন্টুর শরীরের ‘অসংখ্য’ স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মিন্টুর ছোট ভাই মিঠু জানান, তার ভাই প্রতিদিন দক্ষিণ বাসাবোর বাসা থেকে গাড়ি নিয়ে বের হন। কিন্তু গত মঙ্গলবার মধ্যরাতে সে আর কর্মস্থল থেকে ফিরে আসেনি। পরে রাতভর খোঁজ করে কোথাও তাকে পাওয়া যায়নি। গত কাল সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে লালমাটিয়া থেকে আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করা হয়। তার অটোরিকশাটি পাওয়া যায়নি। ছিনতাইকারীরা সেটি নেওয়ার জন্যই তার উপর হামলা করেছে বলেও তাদের প্রাথমিক ধারণার কথা প্রকাশ করেন মিঠু।

Leave A Reply

Your email address will not be published.