Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীতে নারী পুলিশকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এএসআই কলিমুর রহমানকে গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নারী পুলিশকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এএসআই কলিমুর রহমানকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।

কক্সবাজার সদর থানার ওসি কাজী মফিদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে।’

গত ১০ জুন সাবেক স্বামী কর্তৃক গণধর্ষণের শিকার হন তুরাগ থানার নারী পুলিশ কনস্টেবল ফারিয়া (ছদ্মনাম)। পরে ওই ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ধর্ষিতার সাবেক স্বামী খিলগাঁও থানার এএসআই কলিমুর রহমানকে। এছাড়াও অজ্ঞাত আরো তিনজনকে মামলায় আসামি করা হয়েছে।

তবে মামলা হওয়ার পর থেকে এএসআই কলিমুর আত্মগোপনে চলে যান।

Leave A Reply

Your email address will not be published.