Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীতে নির্মাণাধীন র‌্যাব সদর দফতরে বোমা হামলা, নিহত ১

রাজধানীর আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন- র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে বোমা হামলা চালানো হয়েছে। এতে বোমা বহনকারী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দুইজন র‌্যাব সদস্য আহত হন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিকাল ৩টায় আনুষ্ঠানিক ব্রিফিং করেন।

তিনি সাংবাদিকদের বলেন, নামাজের সময় হাজী ক্যাম্পের পাশে র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে দেয়াল টপকে এক যুবক প্রবেশ করেন। র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এসময় দুইজন র‌্যাব সদস্যও আহত হন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তারা আশংকামুক্ত রয়েছেন।

বিস্ফোরণে নিহত ব্যক্তির পরিচয় এবং সে কোন সংগঠনের সদস্য সে বিষয়ে অবশ্য কিছু জানাতে পারেননি এ র‌্যাব কর্মকর্তা। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.