Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

road-accidentsসাভার প্রতিনিধি:
সাভারে পৃথক দুর্ঘটনায় ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। গত কাল এ দু’টি ঘটনা ঘটে। এর মধ্যে, সাভারের কলমা এলাকায় ট্রাক চাপায় বিউটি আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে অন্তত দুই জন। গত কাল দুপুরে সাভারের কলমা বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের কলমা বাসস্ট্যান্ড চৌরাস্তায় বিউটি আক্তারকে বহণকারী রিকশাটি কলামা সড়ক থেকে মহাসড়কে উঠতে গেলে পেছনে থাকা দ্রুত গতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার যাত্রী বিউটি আক্তার নিহত হন। এ ঘটনায় রিকশাচালক ও দুই শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। আহতদের মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরবর্তীতে অন্য একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাৎক্ষনিকভাবে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে, পৃথক আরেকটি দুর্ঘটনায় আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাস চাপায় মিজানুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত কাল সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবী টেক্সটাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.