রাজধানীতে ৫০০ ড্রিংকিং ওয়াটার ট্যাঙ্ক বসবে: সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন রাজধানীতে স্বাস্থ্যসম্মত আধুনিক টয়লেটের পাশাপাশি ফুটপাথ ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ ড্রিংকিং ওয়াটার ট্যাঙ্ক বসানোর ঘোষণা দিয়েছেন।
সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত দু’টি পাবলিক টয়লেট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় এবং অ্যাইচ এ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে ওয়াটার এইড নতুন এ দু’টি পাবলিক টয়লেট স্থাপন করেছে।
অনুষ্ঠানে মেয়র বলেন, এখন আমরা পাবলিক টয়লেট নির্মাণ করছি। শিগগিরই কর্পোরেশন নগরীর অক্লান্ত পরিশ্রমী মানুষ ও পথচারীদের জন্য শহরের বিভিন্ন স্থানে ৫০০ ড্রিকিং ওয়াটার ট্যাঙ্ক স্থাপনের কাজ শুরু করা হবে।