Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চলছে; ব্যাপক গোলাগুলি, আটক ৩

azimpur-bd

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি চলছে। শনিবার সন্ধ্যায় এ গোলাগুলি শুরু হয়। এ ঘটনায় ৫জন ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া একজন নারী আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে এখানে একটি জঙ্গি আস্তানা রয়েছে। পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশের গাড়িতে নিয়ে যেতে দেখা গেছে।

যে বাসাটিতে অভিযান চালানো হচ্ছে সেই বাসার মালিকের নাম কায়সার। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।অভিযান সমাপ্ত হয়েছে কিনা সে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.