Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

 স্টাফ রিপোর্টার:  রাজধানীর বনানীতে দুই পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
 বনানী থানার এএসআই আব্দুর রউফ জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আর্মি স্টেডিয়ামের উল্টো দিকে বনানী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। ছয়জন ব্যক্তি আহত হলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ (২৫), মিজানুর (২৫) ও শামীমকে (২২) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তিনজন হাসপাতালে ভর্তি আছেন।

Leave A Reply

Your email address will not be published.