Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীর সবুজবাগে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর সবুজবাগ থানাধীন এলাকার একটি বাড়ি থেকে রেহানা বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ৩ নম্বর রোডের হাজি আলাউদ্দিনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি নরসিংদী জেলায়। তার স্বামীর নাম মোহাম্মদ আলী (২৫), পেশায় প্রাইভেটকার চালক।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন ঘটনার নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে আমরা জানতে পারি, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, দুই বছর আগে মোবাইল ফোনো তাদের প্রেম হয়। পরে তারা বিয়ে করে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় হাজি আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।  কী নিয়ে তাদের মাঝে কলহ সৃষ্টি হয়? এ বিষয়ে মৃতের স্বামী মোহাম্মদ আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.