Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানী ও সিরাজগঞ্জে দেয়াল ধসে শিশুসহ নিহত দুই

nihoto pic 2স্টাফ রিপোর্টার:
রাজধানীর নিউ ইস্কাটন সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়াল ধসে ওবায়দুল নামে এক পথচারী নিহত হয়েছেন। আর সিরাজগঞ্জ শহরের নতুনপাড়ায় দেয়াল চাপায় রাহাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গত কাল সকাল সোয়া ৯টার দিকে ২৯ নিউ ইস্কাটন ভবনের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান জানান, ওই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়াল ধসে পড়লে ওবায়দুলের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অপরদিকে সিরাজগঞ্জে দেয়ালচাপায় ওই শিশুসহ আরও দুই শিশু আহত হয়েছে। গত কাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু তানভীর (৮) আভিসিনা বেসরকারি হাসপাতালে ও গুরুতর আহত শান্তকে (৬) এনাতপুরের খাজা ইউনুছ আলী হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে সয়াধানগড়া এলাকার নতুনপাড়ায় শিহাব উদ্দিনের বাড়ির দেয়ালের পাশে খেলা করছিলো তিন শিশু। হঠাৎ স্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটির ধাক্কায় ওই দেয়াল ভেঙে পড়ে। এতে চাপা পড়ে তিন শিশু আহত হয়। স্থানীয়রা শিশুদের উদ্ধার করে আভিসিনা বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থান রাহাতের মৃত্যু হয়। আভিসিনা বেসরকারি হাসপাতালের পরিচালক ডা. মোছাদ্দেক মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.