Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজবাড়িতে পিস্তল, ওয়ান শ্যুটারগান সহ সন্ত্রাসী গ্রেফতার।

মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃ র‌্যাব-৮,সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এবং কোম্পানী স্কোয়াড অধিনায়ক এএসপি মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল ইং ০৪-০৩-১৭ তারিখ রাত্রী ০৩.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন পাচুড়িয়া এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাজবাড়ী থানাধীন নবগ্রামের অবৈধ অস্ত্রধারী পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) বাপ্পী বাহিনীর সদস্য আসামী বশির উদ্দিন (২৭), পিতা-মোঃ আজিজুল হক, সাং-নবগ্রাম, থানা ও জেলা- রাজবাড়ীকে তার বসতবাড়ী হতে আটক করে। আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার হেফাজতে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করলে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার উত্তর দুয়ারী টিনশেড ঘরের বাহিরে দক্ষিণ-পশ্চিম কোনায় কাঁঠাল গাছের নীচ হতে একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় রক্ষিত (১) ০১(এক)টি সচল বিদেশী পিস্তল, (২) ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (৩) ০২(দুই)টি ম্যাগাজিন, (৪) ০৫ রাউন্ড তাজা গুলি, (৪) ০১(এক)টি ঐটঅডঊ (একটি গ্রামীণ ও একটি বাংলালিংক সিম সংযুক্ত) মোবাইল সেট উদ্ধার করা হয়। ধৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র-গুলি সম্পর্কে আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন অস্ত্রধারী সন্ত্রাসী এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) এর সক্রিয় সদস্য।

এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.