Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা : রাজবাড়ীর গোয়ালন্দে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন মোল্লাকে (২৬) গোয়ালন্দ পৌর ছাত্রলীগ শাখার সহ সভাপতি ছিলেন। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল মহল্লার ইসমাইল হোসেন মোল্লার ছেলে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর হোসেন গোয়ালন্দ বাজার থেকে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের সামনে ওৎ পেতে থাকা এক দল দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ হাসপাতালে নেয়া হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

Leave A Reply

Your email address will not be published.