Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজবাড়ীর নব নির্বাচিত মেয়র মহম্মদ আলী চৌধুরীর সংবর্ধনা

DSC04832রাজবাড়ীর প্রতিনিধি ঃ রাজবাড়ী পৌরসভার নব-নির্বাচিত মেয়র মহম্মদ আলী চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্র“য়ারী সোমবার দুপুরে পৌর কার্যালয় প্রাঙ্গনে রাজবাড়ী পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আকবার আলী মজির্, গোলালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, সদর থানার (ওসি) মোঃ আওলাদ হোসেন সহ রাজবাড়ী পৌরবাসী।
নব নির্বাচিত মেয়র মোহাম্মদ আলী চৌধুরী বলেন, আমি মেয়র থাকা কালিন অতিতে জনসাধারনের সাথে স¤ন্নয় করে চলতে যে ভুল হয়েছিল ইনশাল্লহ ভবিষ্যতে সে ভুল ত্র“টি আর হবে না। মহান রাব্বুল আলামিন আমার উপর যে দ্বায়িত্ব দিয়েছেন আমি যেন সে দ্বায়িত্ব সঠি^ক ভাবে পালন করতে পারি । জননেত্রী শেখ হাসিনাকে ধনবাদ জানাই।

Leave A Reply

Your email address will not be published.