Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৪৫) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত কাল সকাল সাড়ে ৭টার দিকে মহানগরের মতিহার থানার কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, আশরাফুলের বাড়ি মতিহারের কাপাশিয়া এলাকায়। তিনি একজন দিনমজুর। সকালে শ্যামপুর এলাকায় কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ঢাকাগামী কেয়া পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়েন আশরাফুল। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.