Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজশাহী-ঢাকা রুটে ডানা মেললো ইউএস-বাংলা

রাজশাহী : রাজশাহী-ঢাকা অভ্যন্তরীণ রুটে এবার চালু হলো বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর দ্বিতীয় এয়ারলাইন্স হিসেবে এ সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে যাত্রা শুরু করে ইউএস-বাংলা।

বেলা ৩টা ১০মিনিটে ঢাকা থেকে প্রথম ফ্লাইটে ৭৮ জন যাত্রী নিয়ে রাজশাহীতে উড়ে আসে ইউএস-বাংলার প্লেন। বিকেল ৪টা ২৫মিনিটে ২৬ জন যাত্রী নিয়ে ঢাকায় উড়াল দেয় ফিরতি ফ্লাইট।

ইউএস-বাংলার রাজশাহী স্টেশন ইনচার্জ বাদল কুমার রায় জানান, এখন থেকে সপ্তাহে তিনদিন রাজশাহী-ঢাকা রুটে অভ্যন্তরীন ফ্লাইট পরিচালনা করবে এই বেসরকারি বিমান সংস্থা।

ইউএস-বাংলা এয়ারলাইনস’র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং শেখ সাদী শিশির জানান, তারা রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহের সোম, বুধ ও শনিবার ফ্লাইট পরিচালনা করবেন। নির্ধারিত দিনে বেলা ৩টা ১০মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসবে নির্দিষ্ট ফ্লাইট। পৌঁছাবে ৩টা ৫০মিনিটে। রাজশাহী থেকে ৪টা ১০মিনিটে ছেড়ে যাবে। ৪০ মিনিট পর ঢাকা পৌঁছাবে বিকেল ৪টা ৫০ মিনিটে।

প্রসঙ্গত, বর্তমানে সপ্তাহের শুক্র, রবি ও মঙ্গলবার এই রুটে ফ্লাইট পরিচালনা করছে পতাকাবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর ৭ এপ্রিল রাজশাহী-ঢাকা আভ্যন্তরীণ রুটে আবারও উড়াল শুরু করে পতাকাবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইট।

Leave A Reply

Your email address will not be published.