Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজশাহী বিভাগীয় হরতালে বগুড়ার অংশগ্রহণ

জেলা প্রতিনিধি, বগুড়া:
অবরোধের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রাজশাহী বিভাগে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল চলছে। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বগুড়া জেলা বিএনপি নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় হরতাল চলাকালে শহরের মফিজপাগলার মোড়ে জেলা বিএনপির উদ্যোগে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করা হয়।
এছাড়া শহরের মাটিডালি মোড়, বনানী ও চেলোপাড়া এলাকায় মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হরতালের কারণে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন ছেড়ে না গেলেও শহরের রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছোট ছোট যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণস্থানে বিজিবি, র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.