Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজাপুরে সাবেক ইউপি মেম্বরকে কুপিয়ে জখম

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের লেবুবুনিয়া বাজার এলাকার ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেমায়েত উদ্দিন (৬৫) কে শনিবার রাতে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হেমায়েত বরিশাল শেবাচিমে ভর্তি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে ঘরের সবাই ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এলোপাতারি কুপিয়ে জখম করে। পরে ঘরের লোকজন তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বরিশাল প্রেরণ করে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে। তবে রহস্যে ঘেরা কুপিয়ে আহতের এ ঘটনার সঠিক কারন ও কোন ক্লু বের করতে পারেনি পুলিশ। বিষয়টি সদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ

বিডিপত্র/ এমএম-১৪-০৮-২০১৭

Leave A Reply

Your email address will not be published.