Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

road-accident 2ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে গাছভর্তি একটি টমটম উল্টে মজিবুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত কাল বিকেল ৪টার দিকে ভাণ্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মজিবর উপজেলার বড়কৈবর্তখালি গ্রামের আজাহার উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছভর্তি টমটমটির ওপরে বসে ছিলেন মজিবর। এসময় ভাণ্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের সামনের এলাকায় এলে টমটমটি উল্টে যায়। এতে মজিবর টমটমের নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে মারা যান। রাজাপুর থানার পরিদর্শক (ওসি/অপারেশন) মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.