Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজৈরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥

রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি ॥
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে শনিবার রাতে গাঁজা সহ কালু আকন(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।
রাজৈর থানার এ এস আই রাসেল জানায়, টেকেরহাট বন্দরের হাজী হাসমত তেলের পাম্পের পাশে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুকৌশলে কালুকে ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরন করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আরও ২টি মাদক মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.