Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজৈরে জে এসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে এক বখাটে।

মো: ইব্রাহীম : রাজৈর (মাদারীপুর) সংবাদদাতাlakshmipur-pic-3

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ডালিয়া বেগম (১৪) নামে জেএসসি পরীক্ষার্থীকে বুধবার দুপুর ১১ টায় নিজ বাসায় ঢুকে কুপিয়ে আহত করেছে পাপ্পু নামে (২৮) এক বখাটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইতালী প্রবাসী আবুবকর শেখের মেয়েকে বাসায় একা পেয়ে পাপ্পু বাসায় ঢুকে পড়ে। তাকে কু প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় ছুড়ি দিয়ে তাকে কুপিয়ে জখম করে এবং বাসা থেকে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। ডালিয়া আক্তারের মা লাকী বেগম জানান, আমি ব্যক্তিগত কাজে আজ মুকসুদপুরে গিয়েছিলাম সেই সুযোগে বখাটে পাপ্পু আমার বাসায় ঢুকে আমার মেয়েকে কুপিয়ে জখম করে। এবং স্বর্নালংকার, ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ডালিয়া খালিয়া হাইস্কুলের জেএসসি পরীক্ষার্থী। স্কুলে যাওয়ার পথে মাঝে মধ্যে বখাটে পাপ্পু তাকে উত্যক্ত করত। রাজৈর থানার এসআই রমজান আলী জানান, আমরা সংবাদ পেয়েছি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বখাটে পাপ্পুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.