Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ড

মোঃ ইব্রাহীম রাজৈর (মাদারীপুর) সংবাদদাতাAgun 120160308132911
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে মিল্ক ভিটা রোড আলিয়া মাদ্রাসার ও উত্তরা ব্যাংকের পাশে গতকাল সোমবার সন্ধা পৌনে ৭ টার দিকে লস্কর মার্কেটে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে তা তাৎক্ষনিকভাবে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আকস্মিকভাবে একটি দোকানে আগুন লাগে পরে তা মুহূর্তেই পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। মার্কেটে বিভিন্ন নিত্যপণ্যের দোকান, লেপ-তোষক, ডেকোরেটর, গার্মেটস ও ছাতার দোকান ছিল, আগুনে এসব দোকান পুড়ে ছাই।
খালিয়া,ভাংগা ও মাদারীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক টানা ২ ঘন্ট চেষ্টা চালিয়ে ৮ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ১৪ টি দোকান সম্পূর্ন এবং ২ টি আংশিক পুড়ে যায়। ফায়ার সার্ভিসের পাশা-পাশি রাজৈর থানা ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করে। উপচে পড়া মানুষের জন্য ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। আনুমানিক ক্ষতির পরিমান দেড় কোটি বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.