রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পার্টিতে অংশ নেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ও সংরক্ষিত ৩০১ মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, ইউএনও আশরাফুল ইসলাম, অধ্যাপক তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও মাহফুজা বেগম পুতুল, আ.লীগের সভাপতি সাইদুল হক ও সম্পাদক তাজউদ্দীন, সাংবাদিক বিজয় রায়, সোহরাব আলী ও কুসমত আলী এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সকল অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।