Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈলে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈল সংবাদদাতাঃ

৫ই জানুয়ারী  ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিল এসে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে শেষ হয়। সন্ধ্যায় চৌরাস্তা মোড়ে ছাত্রলীগ সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকি, পৌর সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, যুবলীগ সভাপতি আলমগীর সরকার, ছাত্রলীগ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, গ্রন্থনা বিষয়ক সম্পাদক নওরোজ পারভেজ মেনন, শিক্ষা বিষয়ক ল্যুৎফর রহমান লিটন, প্রচার সম্পাদক সোহেল রানা প্রমুখ।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.