Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈলে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলীর কার্যালয়ে মঙ্গলবার প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সমাজ সেবা মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় উপজেলার নেকমরদ ভবানন্দপুরের মোহাম্মদ আলী (৮২), সন্ধ্যারই গ্রামের খাজিমুদ্দিন (৬৩), দোশিয়ার কোয়েল (২০), কাস্তরের চানা মুরমু (৭২) ও পীরগঞ্জ উপজেলার কলিযুগ গ্রামের বেগুনী বেওয়া (৫৫)’র মাঝে ৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.