Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈলে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

ঠাকুরগাঁও: রাণীশংকৈলে বুধবার (২৫ আগষ্ট) দুপুর আড়াইটার সময় বৃষ্টিপাতের সময় আচমকা বজ্রপাতে এক যুবকের মুৃত্য হয়। বজ্রপাতে মৃত যুবক হলেন উপজেলার নন্দুয়ার ইউপি’র বলিদ্বারা টাওয়ার পাড়া গ্রামের শুধরামের ছেলে ঢেলুরাম (৪০)।

স্থানীয়দের সূত্র মতে জানা যায়, নিহত দিনমুজুর ঢেলুরাম অন্যের আমন ধান ক্ষেতে নিরানির কাজ করছিলেন । দুপুরবেলা মুষলধারে বৃষ্টি শুরু হয় এসময় বজ্রপাতে ঢেলুরাম অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা রাণীশংকৈল হাসপাতালে নিয়ে এলে কর্মরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ বজ্রপাতে দিনমুজুর ঢেলুরামের মুৃত্যর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন আকাশ/বিডিপি

Leave A Reply

Your email address will not be published.