Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈলে বিরঙ্গনা মুক্তিযোদ্ধাদের তালিকায় কারচুপির অভিযোগ

বিরাঙ্গনা-মুক্তিযোদ্ধা-রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউপির বিরঙ্গনা মুক্তিযোদ্ধাদের তালিকায় কারচুপি করায় ইউএনও অফিসে গত ২২ মার্চ লিখিত অভিযোগ করা হয়। জানা গেছে এ উপজেলার রাউননগর গ্রামের প্রকৃত বিড়ঙ্গনা মুক্তিযোদ্ধা মৃত তসলিমউদ্দীনের স্ত্রী মাজেদা বেওয়ার নাম মুক্তিযোদ্ধা তালিকায় নাম থাকলেও একই গ্রামের হাফিজ উদ্দীনের স্ত্রী অপ্রাপ্ত হাফেজা বেগম কৌশলে মাজেদা বেওয়ার নামের স্থানে ভেনেসিং কালি ব্যবহার করে তালিকায় হাফেজা বেগমের নাম দেওয়া হয়। অথচ জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী যুদ্ধের সময় তার বয়স ছিল ৬ বছর এবং দুই দুইবার জন্ম নিবন্ধনের কার্ড আলাদা আলাদা তারিখ ব্যবহার করা হয়। অভিযোগকারী তহিদুল ইসলাম এ ব্যপারে জানান বিষয়টি সঠিক তদন্তের জন্য উধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করেছে।
এবিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান জানান, বিরঙ্গনা মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.