Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈলে রাতে রাস্তার মেরামতের কাজ, সকালেই নষ্ট

 

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল প্রধান সড়কের মেরামতের কাজ করা হয় ৬ই জানুয়ারী রাতে। আর রাত না পোহাতেই আবার তা নষ্ট হতে বসেছে। গত রমজান মাসের শেষ দিকে ৫০ লক্ষ টাকা ব্যয়ে রাণীশংকৈল পৌর শহরের প্রধান সড়কের সংস্কার কাজ করা হয়। ঠাকুরগাওয়ের রজব ঠিকাদার এ কাজটি করেন। অনিয়ম দুর্ণীতির কারনে এক মাস না পেরুতেই খাল খন্দে পরিণত হয় রাস্তাটি। বিষয়টি সংবাদ মাধ্যমে বেশ সাড়া জাগায়। রাস্তাটি খাল খন্দর হওয়ায় ব্যস্ত সড়কের চলাচলকারিদের চরমভাবে দুর্ভোগ পোহাতে হয়। হঠাৎ ৬ই জানুয়ারী রাতে ভাঙ্গাচুরা রাস্তার মেরামতের কাজ করে ঠিকাদার প্রতিষ্ঠানটি। কিন্তু রাত পেরিয়ে সকাল হতেই আবার তা নষ্ট হতে শুরু করেছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে জনগণের কল্যাণমূলক কাজে এত ভোগান্তি কেন দেশবাসির !

Leave A Reply

Your email address will not be published.