Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈল বৈশাখী মেলায় জনসমুদ্র মাতালেন সুবীর নন্দী

SAMSUNG CAMERA PICTURES

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাওয়ের ঐতিহ্যবাহি রাণীশংকৈল বৈশাখী মেলায় রবিবার রাতে জন সমুদ্রে পরিণত হয়। সংগিতের মহানায়ক সুবীর নন্দীর আগমনের কথা শুনে বৈশাখী মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামে। পা গোজার ঠাই নাই কোথাও। সবার কানে কানে পৌঁছে গেছে মানুষের হৃদয় ছোঁয়া শিল্পী সুবীর নন্দী রাণীশংকৈল মেলায় উপস্থিত হয়ে ধন্য করেছেন। তিনি গান গাওয়ার প্রস্তুতি নিয়ে মঞ্চে উঠার মুহুর্তেই শুরু হল কয়েক দফায় গুড়ি গুড়ি বৃষ্টি। প্রতিক্ষার প্রহর গুনতে থাকা শান্ত মানুষ অশান্ত হয়ে দিক বিদিক ছুটতে লাগল। বৃষ্টি থামলো রাত বাজে প্রায় সাড়ে ১০টা। মঞ্চে উপস্থিত হলেন এই গুনধর শিল্পী। মানুষ ছুটে এল বাঙ্গালীর হৃদয় ছোঁয়া শিল্পীর গান শোনার জন্য। মানুষের উপস্থিতি ও মেলার পরিবেশ দেখে মুগ্ধ হলেন তিনি। ভক্তদের উদ্যোশ্যে মাইক্রোফোনে বেজে উঠল ও আমার উড়াল পাখিরে যা যা তুই …….. এভাবে অনুরোধে চলতে থাকে একের পর এক মনের মাঝে জায়গা করে নেয়ার মতো গান।

সংগিত শিল্পের অহংকার সুবীর নন্দীকে কাছে পেয়ে এলাকার মানুষ মুগ্ধ হয়ে প্রশংসা ছুঁড়ে দিলেন বৈশাখী মেলা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, মেলার অন্যতম কর্ণধর ঠাকুরগাও ৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলীসহ মেলা আয়োজকদের দিকে। ৩০১ আসনের সাংসদ অধ্যাপিকা মোছাঃ সেলিনা জাহান লিটা দর্শকদের সাথে সুর মিলিয়ে উপভোগ করলেন সুবীর নন্দীর উড়াল পাখি সহ এ সংগিতানুষ্ঠান।

হবিগঞ্জ জেলার বানিয়াচুং গ্রামের ডা. শুধাংসু বসু মুন্ডুর ৬ ছেলে ১ মেয়ের মধ্যে ৩য় ছেলে সুবীর নন্দী মা পুতুল রাণীর অনুপ্রেরণায় সংগীত জীবনে এসে মায়ের স্বপ্ন পুরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.