Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রানা হোসেনের রচনা ও পরিচালনায় ‘সাইকেল হিরো’ নাটক

সাইকেল হিরোখাইরুল সিকদার, আশুলিয়া: সম্পূর্ণ বিনোদন মূলক নাটক ‘সাইকেল হিরো’র নাটকের বাকি অংশ শ্যুটিং খুব শিঘ্রই শুরু হতে যাচ্ছে বলে জানালেন নাটকটির পরিচালক রানা হোসেন। গাজীপুরের পূবাইল এলাকায় এ নাটকটির শ্যুটিং শুরু হবে। এতে প্রধান চরিত্রে আশিক চৌধুরী ও অরিণ এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রেহানা জলি, এসআই ফারুক, হাসান রাজা, রহিম শেখ, মাসুম বিল্লাহ, মাহিম, মাইসা, লতা, কিশোর এবং হানিফ পালোয়ানসহ আরো অনেকে । ম্যারাডোনা, আল আমিনের ব্যাবস্থাপনায় নাটকটির রূপজ্জ্বা ধারন করেন জাহাঙ্গীর হাসান।
সংক্ষেপে নাটকটির কাহিনীঃ মানিক নামে গ্রামের একটি ছেলে স্বপ্নে দেখে, তার প্রিয়জন ময়না মাথায় হেলমেট লাগিয়ে হুন্ডা চালাতে পছন্দ করে, তাই মানিক মাথায় হেলমেট লাগিয়ে সাইকেল চালাত । ময়নাকে মানিক মনে প্রাণে ভালোবাসে সে তা প্রমাণ করতে দিন-দুপুরে পুকুরে ডুব দেয়। এ সময় তাঁর বাবা কাদের মিয়া তা দেখে ফেলে। ময়না তাঁর বাবাকে দেখামাত্র একটু আড়ালে সঁটকে যায়, কাদের মিয়া অবাক হয় এবং তাঁর মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। মানিকের মা মনে করেন, তাঁর ছেলেকে জ্বিন-ভূতের আঁচড় লেগেছে। তাই মানিকের মা ফকির ববার কাছে যান দোয়া চাওয়ার জন্য ।
মানিক ময়নাকে ভালোবাসে তা কয়েকবার প্রমাণ করে দেখালেও তাতে সে ময়না’র মন পায় না। ময়না একদিন গোলাপ ফুল চাইলে, মানিক তা কোথাও না পেয়ে এক থোকা “মাইক ফুল” এনে দেয় ময়নার হাতে। এতে ময়না আরো রেগে মেগে “পাখি” চাইলে এনে দেয় কোয়েল পাখি। এরপরে, মানিককে পাখি নিয়ে বাজারে গিয়ে খেলা দেখাতে বলে! মানিক সিন্ধান্ত নেয় ময়নার পিঁছু আর সে নেবে না। পরে, সে এসব কথা ফাহিম, নাঈমকে খুলে বলে। আর তা ময়না আড়াল থেকে সব কথা শুনে ফেলে। তখন ময়না মানিককে ভালোবাসার উপহার হিসেবে ফুল উপহার দেয়। এভাবেই নাটকটির গল্প সামনের দিকে এগিয়ে যায়।
নাটকটির পরিচালক বলেন, ‘সুস্থ ধারার বিনোদন মানুষকে আনন্দ দেয়। সেই ধারাকে অব্যাহত রেখে “সাইকেল হিরো” এ নাটকটির কাহিনী সাজিয়েছি। খুব শীঘ্রই এটির বাকি অংশ শ্যুটিং কার্য শুরু করব। দর্শকরা এ নাটকটি দেখে আনন্দ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন’।

Leave A Reply

Your email address will not be published.