Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রানীশংকৈলে মাদকবিরোধী সংগঠন ‘মানব’

রানীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাদকের বিরুদ্ধে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী সংগঠন ‘মানব’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২০ এপ্রিল বিকালে পৌর শহরে র‌্যালি ও ডিগ্রি কলেজ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলার আ. লীগের সভাপতি সাইদুল হকের সভাপতিত্বে সভায় মানব সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংরক্ষিত মহিলা ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীশংকৈল প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আ. লীগের সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, বিএনপির সম্পাদক আতাউর রহমান ও সোহেল রানা। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক প্রশান্ত বশাক।

Leave A Reply

Your email address will not be published.