Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রানীশংকৈল সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রানীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কাল ৪ এপ্রিল শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে হলরুমে ডা. উজ্জ্বল কুমারের সভাপতিত্বে নতুন ২টি টিকাদান কর্মসূচি অবহিতকরণের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা সহকারী অফিসার নূরুল হক, প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ বর্মন, প্রেসক্লাব সভাপতি কুসমত, সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, পরিবার পরিকল্পনা সহকারী মাজেদুর রহমান, কমিশনার মনোয়ারা মুয়াজ্জেম প্রমুখ।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, স্থানীয় সচেতন সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.