Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রান প্রতি ১০,৬৭৬০ লক্ষ টাকা!

স্পোর্টস ডেস্ক:
অবাক হচ্ছেন? হ্যাঁ অবাক হওয়ার মতোই তো কান্ড। আরো অবাক হবেন যখন জানবেন এটা ভারত জাতীয় দলের বাইরে থাকা যুবরাজ সিংয়ের প্রতি রানের মূল্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলস তাকে যে দামে কেনে আর এবারের আসর থেকে বিদায় নেওয়ার আগে যুবির ব্যাট থেকে যে রান আসে, সেই মোট রানের প্রতি রানের মুল্যের হিসেব এটি! চলতি আইপিএলের আসরে রেকর্ড ৩.৩১ মিলিয়ন মার্কিন ডলারে নিজেদের দলে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারের পুনরায় দলে ঢোকার অন্যতম উপায় ছিলো এই আসর। কিন্তু তার হতাশাজনক পারফর্মেন্স যে শুধু দলকে ডুবিয়েছে তাই নয়, ‘টিম ইন্ডিয়া’য় ঢোয়ার পথের দূরত্বটাও আরো বাড়িয়ে দিয়েছে। দিল্লির হয়ে ১৪ ম্যাচের ১৩ ইনিংসে ব্যাট করে ১৯.০৭ গড়ে মাত্র ২৪৮ রান করেছেন যুবরাজ। দুই ম্যাচে ফিফটি করেন। তার প্রতিটি রানের মূল্য দাঁড়ায় ১৩,৩৪৭ ডলার! যা টাকার অংকে১০,৬৭৬০ লক্ষ। ১৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের চেয়ে এক ধাপ উপরে থেকে এ আসর থেকে বিদায় নেয় দিল্লি। প্রসঙ্গত, রেকর্ড দামে আইপিএলে দলে টানার জন্য কম কথা শুনতে হয়নি যুবরাজকে এবং দিল্লিকে। তবে যুবরাজ তখন জানিয়েছিলেন, তিনি এতো দামে কিনতে বলেননি। আর তিনি যে ভালো করবেন সেই নিশ্চয়তাটাও দেননি তিনি।

Leave A Reply

Your email address will not be published.