Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাবিতে বৃহস্পতিবার থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি

রাবি প্রতিনিধি : পবিত্র শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাসসমূহ বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এবং শনিবার (১১জুলাই) থেকে ২২ জুলাই ২০১৫ পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। শনিবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হলসমূহ ত্যাগ করতে হবে এবং ২৩ জুলাই সকাল ৯টায় হলসমূহ খুলে দেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.