Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাবির হলে এইচএসসি’র উত্তরপত্র: পরীক্ষক বরখাস্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের গণরুম থেকে সদ্য সমাপ্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) উত্তরপত্র উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষক অধ্যাপক আবুল কালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব আনারুল হক প্রামাণিক। তিনি বলেন, ‘দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগে নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল কালামকে পরীক্ষক পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে শাহ্ মখদুম কলেজের প্রভাষক মাহমুদুল হাসানের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এদিকে ঘটনা তদন্তে সকালে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গঠিত কমিটিকে সাতদিনের মধ্যে তাদের প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন। এ শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক ড. তরুণ কুমার সরকার তথ্য নিশ্চিত করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোল্লা মফিজুদ্দিন ও শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আকবর হোসেন। এ বিষয়ে জানতে চাইলে মহা. হবিবুর রহমান বলেন, ‘আমাকে প্রধান করে কমিটি করা হয়েছে বিষয়টি জেনেছি। তবে শিক্ষা বোর্ড থেকে কোনো চিঠি দিয়ে আমাকে অবগত করা হয়নি।’

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের গণরুম থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের ইসলামের ইতিহাসের উত্তরপত্র উদ্ধার করেন প্রক্টর। উত্তরপত্রগুলোর পরীক্ষক ছিলেন নিউ ডিগ্রি গভ. কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ড. আবুল কালাম। রাতেই আবুল কালামকে বোর্ডে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে পুলিশে দেয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে ছেড়ে দেয়া হয়। মতামতের জন্য শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. তরুণ কুমার সরকারের অফিসের গেলেও তিনি ইত্তেফাক প্রতিনিধিকে সাক্ষাতের অনুমতি দেননি।

Leave A Reply

Your email address will not be published.