Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাবি শিক্ষকের আত্মহত্যা: সহকর্মী রাজা গ্রেফতার

rajaরাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় একই বিভাগের জুনিয়র সহকর্মী সহকারী অধ্যাপক মোহা. আতিকুর রহমান ওরফে রাজাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৫টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) আল আমীন। রাজা বিশ্ববিদ্যারয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এর আগে বিভিন্ন তথ্যেও ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য রাজাকে গত বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে। দীর্ঘ ৪৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদে রাজার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরে শনিবার বিকেলে আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে রাজাকে গ্রেফতার করে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) আল আমীন বলেন, ‘গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আকতার জাহান জলির সহকর্মী আতিকুর রহমানকে আটক করে নিয়ে আসা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে প্ররোচনার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে আকতার জাহান জলির লাশ উদ্ধার করা হয়। ওইদিন তার কক্ষ থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। সুইসাইড নোটে কাউকে দায়ী না করলেও শারীরিক ও মানসিক চাপের কথা উল্লেখ করেন। তবে একমাত্র ছেলের উত্তরাধিকার যাতে সাবেক স্বামী না পায় সেজন্য সাবেক স্বামীর বিরুদ্ধে ছেলের গলায় ছুরি ধরার অভিযোগ উত্থাপন করেন তিনি। পরে জলির ছোট ভাই কামরুল হাসান বাদি হয়ে অজ্ঞাত আসামি করে নগরীর মতিহার থানায় আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.