Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রামপুরায় টিনশেড বাড়ি দেবে নিহত ১১

রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় একটি টিনশেড বাড়ি দেবে গেছে। এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, দেবে যাওয়া বাড়ি থেকে আরো তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ১১ জনে।

ফায়ার সার্ভিস-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেবে যাওয়া ওই টিনশেড বাড়ির ভেতরে থাকা লোকদের উদ্ধারের চেষ্টা করছেন।

রামপুরা থানার ওসি মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে মৃতদেহ উদ্ধারের বিষয়টি তিনি নিশ্চিত করেন। বুধবার বিকেল ৪টার দিকে বউবাজার ঝিলপাড় এলাকার এই দোতলা টিনশেডটি হঠাৎ দেবে যায়।

Leave A Reply

Your email address will not be published.