Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাষ্ট্রদূত ড. এ. কে আব্দুল মোমেন জাতিসংঘের এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৫৫টি রাষ্ট্রের মধ্যে নিরঙ্কুশ সমর্থনে তিনি এ পদে অধিষ্ঠিত হলেন।

উল্লেখ্য, পূর্বেও তিনি এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব সুচারুভাবে পালন করেছিলেন। নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে আজ এখানে প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়।

উল্লেখ্য, জাতিসংঘের কাজের সুবিধার্থে ১৯৩টি সদস্য রাষ্ট্রগুলোকে ৫টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপগুলো হলো আফ্রিকান, এশিয়া-প্যাসিফিক, ল্যাটিন আমেরিকান, ইস্টার্ন ও ওয়েস্টার্ন ইউরোপ। ওয়েস্টার্ন ইউরোপ গ্রুপের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রিটেন ইত্যাদি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

এশিয়া-প্যাসিফিক গ্রুপের রাষ্ট্র সংখ্যা সবচেয়ে বেশি এবং এ গ্রুপের রাষ্ট্রগুলোর জনসংখ্যা, আয়তন ও নীতি নির্ধারণে বৈষম্যও বেশি। এর ফলে এ গ্রুপের ব্যবস্থাপনাও যথেষ্ট সতর্কতার সাথে করতে হয়।

Leave A Reply

Your email address will not be published.