Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাদারীপুরের রাাজৈরে গৃহবধূর আত্মহত্যা

attohottaরাজৈর (মাদারীপুর) সংবাদদাতা: রাজৈর উপজেলার বৈলগ্রামে বিনা আক্তার (২১) নামে এক গৃহ বধূ কীটনাশক খেয়ে আজ রোববার সকালে মৃত্যুবরণ করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, বৈলগ্রামের রুবেল মোল্লার স্ত্রী বিনা বেগমের সাথে গত কাল শনিবার বিকালে পারিবারিক বিষয়ে ঝগড়া-ঝাটি হয় এক পর্যায়ে বিনা বেগম ঘরের মধ্যে রক্ষিত ফুরাডন খেয়ে ফেলে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে রাজৈর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তার চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। সে বাজিতপুর গ্রামের দুলাল খালাসীর মেয়ে। রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভুইয়া জানান, এই ব্যাপারে আমরা এখনো শুনিনি কেউ অভিযোগও করেনি।

Leave A Reply

Your email address will not be published.