Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রায়পুরে নিখোঁজ জেলের গলাকাটা মৃতদেহ উদ্ধার

অজ্ঞাত, ব্যক্তির, মৃতদেহ, উদ্ধাররুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিনদিন পর জেলে জহিরুল ইসলামের (২৬) গলাকাটা মৃতদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে । শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার হাজীমারা এলাকার নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জহিরুল দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের আলী হোসেন ভূঁইয়ার ছেলে।
হাজীমারা পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জহিরুল ইসলাম বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি মেঘনা নদীতে মাছ শিকার করতেন। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিখোঁজ জহিরুলের ভাই আলমগীর হোসেন রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। শুক্রবার তিনটার দিকে হাজীমারা এলাকায় নদীতে একটি গলাকাটা মরদেহ ভাসতে দেখে লোকজন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ভাই আলমগীর বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িত খুনিদের গ্রেফতার এবং বিচার চাই। তবে কি কারণে, কারা তাকে হত্যা করতে পারে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।
হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া বলেন, খবর পেয়ে নদী থেকে জেলের গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, পরিবারের সদস্যরা উদ্ধার করা মরদেহটি নিখোঁজ জহিরুলের বলে শনাক্ত করেছেন। এ হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। নিখোঁজের ঘটনায় থানায় জিডি করার কথা জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.