Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রিও অলিম্পিকে জঙ্গি হামলার আশঙ্কা ফ্রান্সের

রিও অলিম্পিকআন্তর্জাতিক ডেস্ক: রিও অলিম্পিক চলাকালে পরিকল্পিত জঙ্গি হামলার আশঙ্কা করছে ফ্রান্স। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে রুশ গণমাধ্যম ‘আর.টি’ এ খবর প্রকাশ করেছে।
৫ আগস্ট থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিকের এবারের আসর। অলিম্পিক’কে সামনে রেখে প্রস্তুত ব্রাজিলের ঐতিহ্যবাহী শহর ‘রিও ডি জেনেরিও’। কিন্তু ফ্রান্সের গোয়েন্দা সংস্থার প্রধান- জেনারেল ‘ক্রিস্টোফার গোমার্ট’ জানিয়েছেন, রিও অলিম্পিকে হামলার ব্যাপারে তাদের কাছে তথ্য রয়েছে।
তবে ব্রাজিলের ইন্টেলিজেন্স এজেন্সি- ‘এ.বি.আই.এন’ জানিয়েছে, এ ব্যাপারে ফ্রান্সের কাছ থেকে তারা কোন বার্তা পাননি। অলিম্পিকে এবার ৮৫ হাজার নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকবেন। যাদের মধ্যে পুলিশের সংখ্যা প্রায় ৫০ হাজার। বাকি ৩৫ হাজার সশস্ত্র সৈনিক।

Leave A Reply

Your email address will not be published.