Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রিকশা থেকে পড়ে আহত মাশরাফি

ডেস্ক:  ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজের আগে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
মাশরাফি জানান, অনুশীলনের জন্য সকালে বাসা থেকে বের হয়ে মিরপুর স্টেডিয়ামে যাওয়ার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান তিনি।
রিকশা থেকে পড়ে যাওয়ার পর মাশরাফি তার দুই হাতে সামান্য ব্যথা পেয়েছেন। স্টেডিয়ামে যাওয়ার পর তার দুই হাতে ব্যান্ডেজ দেখা যায়।
বিসিবির এক কর্মকর্তা বলেছেন, মাশরাফিকে নিয়ে তেমন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারপরও তাকে ভালভাবে পরীক্ষা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.