Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রিজভী-দুদুর রিমান্ড ও জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিনিধি:  বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। তবে তাদের তিন কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এই আদেশ দেন।
এর আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিজভীর ২৭ দিন ও ছয় মামলায় দুদুকে জিজ্ঞাসাবাদের জন্য ৬০ দিন রিমান্ড আবেদন জানায় পুলিশ। অন্যদিকে রিজভী ও শামসুজ্জামানের জামিন চেয়ে আদালতে আবেদন জানায় তাদের আইনজীবীরা।
পরে শুনানি শেষে রিজভী ও দুদুর রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত।

Leave A Reply

Your email address will not be published.