Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রিয়াজ ও মম’র‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’

01-Riaz-Momবিনোদন ডেস্ক:
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাহিনী ও চিত্রনাট্যে এবং তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে রিয়াজ ও মম প্রথম একসঙ্গে অভিনয় করেন। এরপর ছোটপর্দায় সকাল আহমেদের ‘দ্বিধা’ নাটকে তাদেরকে একসঙ্গে দেখা যায়। দীর্ঘদিন পর এবারের ভালোবাসা দিবসে আবারো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাম ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’। এর রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। মম বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে। আর এ নাটকের কাহিনী এক কথায় বলতে গেলে প্রেম ও জটিলতা নিয়ে গল্প। এর বাইরে রিয়াজ ভাইয়ের সঙ্গে সকাল আহমেদের আরো দুটি কাজ করতে চট্টগ্রাম এসেছি। আশা করছি, দর্শকদের কাজগুলো বেশ পছন্দ হবে।’ এবারের ভালোবাসা দিবসে যেকোনো একটি চ্যানেলে প্রচার হবে ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’ নাটকটি।

Leave A Reply

Your email address will not be published.