Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রিয়ার ফ্ল্যাটে আগুন

b-9বিনোদন ডেস্ক:
আগুনে পুড়ে গেছে মুনমুন সেনের মেয়ে রিয়া সেনের ফ্ল্যাট। শনিবার রাতে রিয়া সেনের মুম্বাইয়ের ফ্ল্যাটে আগুন লাগে। দুর্ঘটনার সময় রিয়ার সঙ্গেই ছিলেন মা মুনমুন। আন্ধেরির রুইয়া পার্ক বিল্ডিংয়ের ৭ তলায় রিয়ার এই ফ্ল্যাট। আগুন লাগার পর স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন মুনমুন, রিয়া। জানা গেছে, শোওয়ার ঘরের এসি থেকে ধোঁয়া বেরোতে দেখেন রিয়া, মুনমুন। এর কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়। ঘরে প্রচুর আসবাব এবং ইলেকট্রনিক্স সরঞ্জাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা ফ্ল্যাটে। ফায়ার সার্ভিসের ৮ থেকে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপর রিয়া সেন টুইট করেন, ‘আমাদের ভবনে আগুন লেগেছে। আগুনে আমাদের দুটি ফ্ল্যাট পুড়ে গেছে। অথচ আগুন লাগার এক ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভাতে এসেছে। ধিক্কার জানাই এ দেশকে।’

Leave A Reply

Your email address will not be published.